আমেরিকার প্রতি ইরানের কোনো আস্থা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, আমেরিকা যদি আন্তরিক হয়, তবেই কেবল তেহরান আলোচনায় আগ্রহী। আমেরিকার পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা আসায় আলোচনার বিষয়ে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ইরানের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতা ব্যর্থ হয়নি, বরং তা বর্তমানে জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে।
শুক্রবার (১৫ মে) ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারত সফরকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কূটনীতিকে সুযোগ দিতে ইরান যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে প্রয়োজনে আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত রয়েছে তেহরান।
এদিকে আরাগচির এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।
সুত্র: আল আরাবিয়া











