spot_img
spot_img

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয়, এমন জাহাজ চলতে পারবে হরমুজে: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয়, এমন সব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে যেসব জাহাজ ওই পথ ব্যবহার করতে চায়, তাদের ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

শুক্রবার (১৫ মে) ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারত সফরকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এ নৌপথ ঘিরে পরিস্থিতি বর্তমানে খুবই জটিল।

অন্যদিকে, আরাগচির এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, তেহরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ