spot_img
spot_img

হাজ্বিদের কাছে গাজ্জা ও ফিলিস্তিনের জন্য দোয়া চাইলেন কাসসাম মুখপাত্র আবু ওবায়দা

হাজ্বিদের কাছে গাজ্জা ও ফিলিস্তিনের জন্য দোয়া চেয়েছে ইসরাইলের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া হামাসের প্রধান সশস্ত্র দল কাসসাম বিগ্রেড।

শনিবার (১৫ জুন) পবিত্র হজ্ব উপলক্ষে স্বাধীনতাকামী ফিলিস্তিনি ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত দলগুলোর পক্ষে বার্তা দেওয়া হয়।

বার্তায় কাসসাম মুখপাত্র আবু ওবায়দা বলেন, রহমানের (আল্লাহর গুণবাচক নাম) মেহমানরা যখন হজ্বের ফরজ আদায় করছেন, আমরা উম্মতে মুসলিমার পক্ষ হয়ে দখলদার আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ফরজ আদায় করছি। হারামের ( পবিত্র ও সম্মানিত স্থানের) তৃতীয়টিকে (মসজিদুল আকসাকে) রক্ষায় ‘তুফানুল আকসা’ অভিযান শুরু করা হয়েছিলো, যা এখনো চলছে।

তিনি বলেন, শত্রুদের সাথে আমাদের সংগ্রামের প্রকৃত অবস্থা বিলিয়ন বিলিয়ন মুসলিমের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য মাধ্যম এই হজ্ব।

আমরা সম্মানিত বাইতুল্লাহর হাজ্বিদের আহবান জানাচ্ছি, তারা যেনো মুকাদ্দাস স্থানগুলোতে হৃদয় নিংড়ানো দোয়ার সময় ও হজ্বের কাজগুলো আদায়ের সময় তাদের গাজ্জা ও ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করেন। আজকের বড় ও বরকতময় দিনে গাজ্জা, গাজ্জার মুজাহিদ ও ধৈর্যশীল জনগণকে স্মরণে রাখেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ