spot_img
spot_img

ব্রিটিশ বিমানবাহী রণতরিতে করোনায় আক্রান্ত শতাধিক নাবিক

অন্তত ১০০ নাবিকের করোনা শনাক্ত হয়েছে ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথে। এই রণতরির সঙ্গে থাকা বহরের আরও কয়েকটি রণতরিতেও করোনা করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

তিনি বলেন, রণতরীর সব নাবিক ইতোমধ্যে করোনার টিকার দুটি ডোজ নিয়েছেন।

ব্রিটেনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (সিএসজি) প্রথম অপারেশন চলছে এই রণতরীর নেতৃত্বেই। এই গ্রুপে নয়টি জাহাজ, ৩২টি রণতরি এবং ৩ হাজার ৭০০ নৌ সদস্য মোতায়েন রয়েছে। গত মে মাসের শেষ দিকে এই গ্রুপের সাত মাসের যাত্রা শুরু হয়। বিশ্বের এক–পঞ্চমাংশ দেশের জলসীমা ঘোরার কথা রয়েছে তাদের।

ভারত মহাসাগরে প্রবেশ করেছে এইচএমএস কুইন এলিজাবেথ। রয়েল নেভির এক মুখপাত্র জানিয়েছেন, বছরের শেষ দিকে তারা জাপানের দিকে যাত্রা শুরু করবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে ব্যক্তিদের খুঁজে বের করার কার্যক্রম শুরু করা হয়েছে। সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ