spot_img
spot_img

আমেরিকার বোমারু বিমানকে তাড়িয়ে দিলো রাশিয়ার জঙ্গিবিমান

তিনটি পরমাণু বোমা বহনে সক্ষম আমেরিকার বি-৫২ বোমারু বিমানকে রাশিয়ার সীমান্ত এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে রুশ জঙ্গিবিমান।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়ার সেনাবাহিনী।

রুশ সেনাবাহিনী জানায়, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় চারটি রুশ জঙ্গিবিমান মার্কিন ওই বোমারু বিমানগুলোকে তাড়া করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেরিং প্রণালিতে ওই তিনটি মার্কিন বোমারু বিমানের উপস্থিতি নিশ্চিত করে। আকাশসীমা লঙ্ঘন করা মাত্রই দুটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান মার্কিন বি-৫২ বিমানগুলোকে তাড়া করে এলাকাছাড়া করেছে।

রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো এবং মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমানের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সূত্র : স্পুটনিক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ