আমেরিকায় ২০২০ সালে মাত্রাতিরিক্ত মদপানে ৯৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের তুলনায় মৃত্যুর এ সংখ্যা ২১ হাজার বেশি। ২০১৯ সালে দেশটিতে অতিরিক্ত মদপানে মৃত্যুর সংখ্যা ছিল ৭২ হাজার ১৫১ জন।
সম্প্রতি সেন্টারস ফর ডিজিজ কন্ট্র্রোলের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিডিসি জানায়, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৩ হাজার ৩৩১ জন মারা গেছে। ১৯৯৯ সাল থেকে দেশটিতে মাদকের ভয়াবহতা শুরুর পর ৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সিডিসি আর জানায়, গত বছরে শুধু ফেন্টানিলের (অপিওয়েড) মাত্রাধিক্যের কারণে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৭১০ জনের। এছাড়া মৃত্যু বাড়ার পেছনে মেটাফিটামিন ও কোকেইন ব্যবহারেরও দায় আছে।
ফেন্টানিল শ্রেণির ওষুধ সাধারণত ব্যথার উপশমে ব্যবহার করা হয়। তবে মাদক হিসেবেও ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে আমেরিকা। ১৯৯৯ সাল থেকে চিকিৎসকের পরামর্শে এবং এর বাইরে অবৈধভাবে মাত্রাতিরিক্ত ফেন্টানিল গ্রহণ করে মৃত্যু হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের।
সূত্র : এএফপি












