দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম কারাবন্দী অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৫ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি।
তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর থানা ও কারা অধিদফতর বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।











