মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।

রবিবার (১৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার একজনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ