spot_img

বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার কারিগর খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সকালে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রী খালেদা জিয়ার নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না।

দলের শীর্ষ নেতারা বলেন, এক-এগারোর সময় এবং আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে খালেদা জিয়া কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেননি।

খালেদা জিয়ার সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ