spot_img

বিশ্ব বুঝেছে, আফগানরা শক্তির কাছে মাথা নত করে না: মাওলানা মুত্তাকী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেছেন, বিশ্ব এখন বুঝতে পেরেছে যে, আফগানরা শক্তির কাছে মাথা নত করে না। রাজনৈতিক ও অর্থনৈতিকসহ অন্যান্য চাপ প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাবে না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানী কাবুলের লয়া জিরগা হলে আফগানিস্তান বিজয়ের পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুত্তাকী বলেন, কঠিন ও জটিল পরিস্থিতির মধ্যেও দেশটি স্বাধীন থেকেছে এবং আফগানরা নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছে।

তিনি বলেন, আফগানরা অন্যদের চিন্তাধারা গ্রহণ করে না। অতীতের দুটি দখলদারিত্ব এর সুস্পষ্ট উদাহরণ।

মাওলানা মুত্তাকি বলেন, বিদেশি মতাদর্শ আফগানদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ছিল এবং এ কারণেই সেসব মতাদর্শ পরাজিত হয়েছে।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থেই। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ