spot_img
spot_img

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তাতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা খুবই ক্ষীণ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের পর এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন।

গুতেরেস বলেন, এটি বিশ্বাস করা মোটেই ঠিক হবে না যে, দ্রুত ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, চলমান সংঘাত শুধু ইউক্রেনকে বিপর্যস্ত করে তুলছে না বরং তা বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

পুতীনের সঙ্গে আলাপ সম্পর্কে তিনি বলেন, আমার মনে হচ্ছে আমরা শান্তি থেকে এখনো অনেক দূরে রয়েছি। যদি আমি বলি দ্রুতই যুদ্ধের অবসান হবে তাহলে সেটি মিথ্যা বলা হবে।

তিনি আরো বলেন, বর্তমান মুহূর্ত নিয়ে আমার কোনো মোহ নেই, শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এমনকি যুদ্ধবিরতির সম্ভাবনাও দেখছি না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ