মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি মোটরওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সাথে একটি পার্ক করা গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উদ্ধারকারী পরিষেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
মিয়ানমার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, সর্বমোট ১০ জন পুরুষ ও তিনজন নারীর প্রাণহানী ঘটেছে। গুরুতর আহত হয়েছেন, ১৩ জন পুরুষ এবং এক মহিলা। এছাড়া, সামান্য আহত হয়েছেন পাঁচজন পুরুষ ও চারজন নারী । তাদের প্রত্যেককে নিকটবর্তী কিয়াউকপাডাং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী গাড়ি, শ্রমিক ও সমাজসেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
সুত্র: বাসস











