হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুর্গাপূজা উপলক্ষ্যে বরাদ্দকৃত দুই কোটি টাকা সারা দেশের মন্দিরসমূহে যথাযথভাবে বিতরণের সিদ্ধান্তসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে স্ব স্ব অবস্থান হতে আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, ভাইস চেয়ারম্যান সুব্রত পালসহ ট্রাস্টিবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন।
সূত্র: বাসস











