spot_img
spot_img

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি স্পষ্ট করে বলেছেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না।

রেজায়ি এক বার্তায় বলেন, “আমেরিকার প্রেসিডেন্টের পরস্পরবিরোধী বক্তব্যে বিভ্রান্ত হবেন না। তিনি বলছেন, ‘আমরা আলোচনা করব না’, আবার বলছেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ কথা বলেন।

তিনি আমেরিকাকে সতর্ক করে আরও বলেন, “তেল ও প্রণালিকে ঘিরে হিসাব-নিকাশ বদলে গেছে। এর পরিণতি নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা করলেও যা আসছে, তা ঠেকানো যাবে না।”

রেজায়ি জোর দিয়ে বলেন, “ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। ব্যস।”

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ