spot_img

করোনায়ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ব যখন টালমাটাল অবস্থা। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সচল ও অব্যাহত আছে। করোনায় বিশ্বের অন্য দেশে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজশাহীর চারঘাটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র পতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবকিছু মোকাবেলা করে দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট দিকনির্দেশনার কারণে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও দেশ আজ এগিয়ে চলেছে। চারঘাট-বাঘায় এ লাকায়ও উন্নয়ন কাজ চলমান আছে। স্কুল-কলেজ, মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে। এভাবেই চারঘাট-বাঘার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নতুন অফিস, মেরামাতপুর এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এছাড়াও বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম পৌরসভা এলাকায় থাকা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা, চারঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক ও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবসহ আরও অনেকে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

রাতে প্রতিমন্ত্রী নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ