ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু-মুসলিম ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশের উন্নয়ন চাই।
তিনি বলেন, যার ধর্ম সেই সেই পালন করলেও সবাই মিলে উৎসব করব ও দেশ গড়ব।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরে বহু পূজামণ্ডপ পরিদর্শন ও নিজ তহবিল থেকে পূজামণ্ডপে অনুদান প্রদানকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।
নিক্সন বলেন, ৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু-মুসলিম একসঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন।
নিক্সন আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই মিলে দেশের উন্নয়ন করব, মাদকমুক্ত সমাজ গড়ব।











