ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬ জন।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি জানান, করোনা ইউনিটে নতুন ২১ জনসহ মোট ৯১ রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আইসিইউতে আছেন সাত জন। এ ছাড়া সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনা পরীক্ষায় এক জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০.৫৪ শতাংশ।











