spot_img

২০ অক্টোবর আসছে নুরের নতুন দল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের নেতাকর্মী এবং মেধাবী কিছু রাজনীতিকের অংশগ্রহণে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল- বাংলাদেশ গণ অধিকার পরিষদ।

আগামী বুধবার (২০ অক্টোবর) ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দলটি সামনে আসবে।

প্রশাসনের অনুমতি পেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তন বা পরিস্থিতি সাপেক্ষে সংগঠনের অফিস থেকেও ঘোষণা আসতে পারে। প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১৫ অক্টোবর) নুরুল হক নুর বলেন, আমরা অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছি। এখন যদি তারা পারমিট না করেন আমরা বিকল্প পন্থায় যাবো। প্রয়োজনে আমাদের অফিসেও হতে পারে।

নতুন এই দলের চার মূলনীতি আর ১৮ বা ২১ দফা কর্মসূচি আসবে। এ বিষয়ে নুরুল হক বলেন, আমাদের দলের মূল নীতি ‘গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় স্বার্থ ও অধিকার’। গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, জলবায়ু, প্রাণ প্রকৃতি, টেকসই উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এ বিষয়গুলো নিয়ে একটি দীর্ঘমেয়াদী প্রস্তাবও তুলে ধরবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ