বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআনের অবমানার কারনে যখন বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ঠিক সেই সময় রাষ্ট্র ধর্ম ইসলাম সম্পর্কে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যে ধর্মপ্রাণ জনতা আরো ক্ষুব্ধ হয়েছেন। রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে তার বক্তব্য কাটা ঘায়ে লবন ছিটানোর শামিল।
আজ শুক্রবার (১৫ অক্টোবর) মাওলানা অজিহুর রহমান এর নেতৃত্বে সাতক্ষীরা থেকে আগত ওলামায়ে কেরামের প্রতিনিধি দল এবং খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের সংবিধান অমান্য করেছে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ। সংবিধান বিরোধী কথা বলে তার শপথ ভঙ্গের মাধ্যমে মন্ত্রী থাকার যোগ্যতা হারিয়েছেন।
ইসলাম ও দেশের সংবিধান নিয়ে তার কটুক্তিকর বক্তব্যের কারণে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। অবিলম্বে তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী ও মুফতি জাকির বিল্লাহ প্রমূখ।











