spot_img

‘রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয় এ নিয়ে নতুন করে চক্রান্তের সুযোগ নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কুমিল্লায় মহাগ্রন্থ আল কুরআন অবমাননার কারণে বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছিল, তখন তাদের শান্ত না করে তথ্য প্রতিমন্ত্রী উল্টো রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেশকে অশান্ত করে তুলেছেন।

মাওলানা ইউনুছ বলেন, এ ধরণের উস্কানীমূলক বক্তব্য একজন মন্ত্রী কিভাবে দিতে পারেন? রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয় এ নিয়ে নতুন করে চক্রান্তের সুযোগ নেই। যে বা যারা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত করবে, সেই চক্রান্ত মুসলমানরা রুখে দেবে।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে তদস্থলে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা ও ইসলামী চেতনাবোধ ধ্বংসের চক্রান্ত মুসলমানরা রুখবে।

তিনি আরও বলেন, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার কোনরূপ চক্রান্ত বরদাশত করা হবে না। বৃটিশ ভারত থেকে এ অঞ্চল স্বাধীন হয়েছিল মুসলিম পরিচিতি ও ইসলামী চেতনাবোধকে সমুন্নত রাখার মহান লক্ষ উদ্দেশ্যকে সামনে রেখে। সে হিসাবে এ দেশে কেবল রাষ্ট্রধর্ম ইসলাম নয়, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠত হওয়াই যুক্তিযুক্ত।

এসময় তিনি জানান. আগামীকাল শনিবার (১৬ অক্টোবর) কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকারীদের বিচার এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ