ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ২২ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (২২ অক্টোবর) ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ হবে।
(২৩ অক্টোবর) বিতরণ করা হবে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার প্রবেশপত্র।











