পশ্চিম তীরের জেনিন শহরে এক ডাক্তারসহ ৩ ফিলিস্তিনীকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীরা।
শুক্রবার (১৪ অক্টোবর) পশ্চিম তীরে এই হত্যাকান্ড চালিয়েছে তারা।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাক্তার আবদুল্লাহ আল আহমাদ মাথায় ইসরাইলি সৈন্যের বুলেটে মারা যান। এছাড়া নগরীর শরণার্থী শিবিরে মতিন নামের একজন ইসরাইলী গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছে্ন আরো ৫জন।
মন্ত্রণালয় আরো বলছে, সরকারি হাসপাতালের সামনে আহমাদ নামের অপর একজন ইসরাইলী গুলিতে নিহত হয়েছেন।
সূত্র: বাসস











