spot_img
spot_img

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাসিমা-খারান মহাসড়কের মধ্য খারান শহরের একটি মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেন, খারান এলাকায় মসজিদের বাইরে মুহম্মদ নুর মেসকানজাইকে হামলাকারীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানেই তার তার মৃত্যু হয়।

তথ্যসূত্র: ডন
spot_img
spot_img
spot_img

সর্বশেষ