spot_img
spot_img

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৭৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু ও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৬৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৯৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ