পাকিস্তানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৫ নভেম্বর) ভোরে আফগান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়া এই ভূমিকম্পের পর অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
পাকিস্তানে চলতি বছর বেশ কয়েক দফায় ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত মে মাসের প্রথম সপ্তাহে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার সেসময় এক বিবৃতিতে জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে ১৮৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।











