অবরুদ্ধ গাজ্জার একমাত্র কার্ডিয়াক ইউনিট বিশিষ্ট হাসপাতাল আশ-শিফার কার্ডিয়াক ইউনিটে হামলা করছে বিশ্বমানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানায় গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী দখলদারেরা আশ-শিফার কার্ডিয়াক ইউনিট ও রোগীদের কক্ষ লক্ষ্য করে কামানের গোলা ছুড়তে শুরু করেছে।
উল্লেখ্য, আমেরিকা ও পশিমাদের সরাসরি সহায়তায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এখন পর্যন্ত ১১ হাজার ৫০০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে ৪৭১০ জন হলো শিশু এবং ৩১৩০ এর অধিক নারী। এছাড়া আহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু!
সূত্র: আনাদোলু, আল জাজিরা










