এবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে মুখ খুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে নেতানিয়াহু কখনোই শান্তিচুক্তি চাননি। তিনি বরাবরই তাদের সঙ্গে ভণ্ডামি করেছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এজিওক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, আমার মনে হয় না নেতানিয়াহু ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি মূলত ভণ্ডামির আড়ালে আমেরিকাকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি।











