spot_img
spot_img

হাইতিতে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ৬০ জন নিহত

হাইতির দ্বিতীয় বৃহত্তম শহর ক্যাপ-হাইতিয়ানের একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের ২০টি বাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ক্যারিবীয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে এই তথ্য জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালের দিকে দেশটির ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা।

এ ঘটনায় দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ