spot_img
spot_img

র‌্যাবকে নিষেধাজ্ঞার প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে আ.লীগের বিক্ষোভ

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স “র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন” তথা র‌্যাব’র ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে আমেরিকা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিষেধাজ্ঞাকে অবৈধ, অনৈতিক আখ্যা নিয়ে বিক্ষোভ সমাবেশ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। “নিষেধাজ্ঞা তুলে নাও নিতে হবে” দাবি জানানো হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, সারাবিশ্ব যখন জঙ্গিবাদ আলোড়িত একটি বিষয়, সেই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে ‘জঙ্গিবাদ’ নির্মূল করা হয়েছে এবং এই ‘জঙ্গি’ নির্মূলে যেই সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই সংস্থাকে আঘাত করছে যুক্তরাষ্ট্র। তাহলে আমেরিকা কার পক্ষে? ‘জঙ্গিবাদের’ পক্ষে? নাকি শান্তির পক্ষে?

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকায় ষড়যন্ত্র শুরু হয়েছে। এখানে তৃতীয় কোনো শক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা করছে। যে বাহিনী নারী পাচার রোধ, মাদক চোরাচালান রোধসহ জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের বিষয়ে আমেরিকার কেন এমন সিদ্ধান্ত। অনতিবিলম্বে আমেরিকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ