spot_img

মাওলানা সাঈদীকে ভারতের নির্দেশে হত্যা করা হয়েছে : মাসুদ সাঈদী

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাওলানা মাসুদ সাঈদী বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখায় পরিকল্পিতভাবে হাসিনা মাওলানা সাঈদীকে হত্যা করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? কারণ, ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ।

তিনি বলেন, আল্লামা সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়। কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ