spot_img

পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় শনিবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, রাত পৌনে ১২টার দিকে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শাহজাহান বলেন, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ