spot_img

করোনা আক্রান্ত জাপা চেয়ারম্যান জি এম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের করোনা আক্রান্ত হয়েছেন। সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল (শনিবার) করোনা পরীক্ষা করলে আজ (রোববার) তার রিপোর্ট পজিটিভ আসে।

রোববার জাপার চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানান।

তিনি বলেন, নেতিবাচক কোনো উপসর্গ ছাড়াই তিনি ভালো আছেন, সুস্থ আছেন। শারীরিক সুস্থতার পাশাপাশি তার মনোবল অটুট আছে।

জালালী আরও বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসভবনে বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ ও খাবার গ্রহণ করছেন। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ