বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, “এখন সাধারণ মানুষ বিচার পাচ্ছে না। ক্ষমতাসীন লোকেরাই কেবল বিচার পাচ্ছে। মন্ত্রিসভায় অজ্ঞ, অশিক্ষিত ও মূর্খ লোক আছে।” এসব বিষয়ে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এলডিপি সভাপতি বলেন, “অতীত থেকে শিক্ষা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন, তাহলে আর আন্দোলন করা লাগবে না।”











