spot_img

বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই: ইসি মাহবুব

বিদায়লগ্নে ভালো একটি নির্বাচন দেখতে চাই- বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণে এসে তিনি এ কথা বলেন।

ভোট কেমন হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ভোট শেষ হওয়ার আগে আমি এ নিয়ে কোনো কথা বলবো না।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল পরিদর্শন করেন ইসি মাহবুব তালুকদার। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনই এসব নিয়ে কথা বলতে চাই না।

তিনি আরও বলেন, ভোট যত কাস্ট হবে আমি তত খুশি। বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। সে জন্যই আমি এখানে এসেছি।

ভালো নির্বাচনের সংজ্ঞা কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালো নির্বাচনের সংজ্ঞা আপনারা জানেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ