spot_img

মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তিকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ- সভাপতি প্রবীণ আলেমে দ্বীন মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

রোববার (১৬ জানুয়ারি) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, মাওলানা জহিরুল হক ভূঁইয়া একজন প্রবীণ আলেমে দ্বীন ও রাজনীতিবিদ হিসেবে ইসলামী রাজনৈতিক অঙ্গণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন।

প্রদত্ত শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম মাওলানা জহিরুল হক ভূঁইয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ