মদের বিষক্রিয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।
কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।











