spot_img
spot_img

যাত্রাবাড়ীতে স্টিল মিলে ভয়াবহ বিস্ফোরণ; দগ্ধ ৩ শ্রমিক

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অত্যন্ত ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আকতার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মাইনুদ্দিন (২২)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

কারাখানার শ্রমিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, মঙ্গলবার রাতে মিলের ভাট্টিতে লোহা গালানোর কাজ করছিলেন ওই তিনজন। হঠাৎ সেখানে বিস্ফোরণের শব্দ হয়। এ সময় আহতদের গায়ে গরম গলিত লোহা ছিটকে পড়ে। মারাত্মক আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়।

এদিকে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে শাহিনের শরীরের ৯৫ ভাগ, মাইনুদ্দিনের ৫৫ ভাগ আর আকতারের ২৫ ভাগ পুড়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ