spot_img
spot_img

মিয়ানমার সেনাবাহিনী গণহত্যা ও যুদ্ধাপরাধে লিপ্ত: জাতিসংঘ

জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী একেবারে নিয়ম করেই মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, এর মধ্যে অনেকগুলি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

মঙ্গলবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এসব কথা বলে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলে বলেছেন, নিরাপত্তা বাহিনী মানুষের জীবনের প্রতি নিদারুণ অবহেলা দেখিয়েছে, জনবহুল এলাকায় বিমান হামলা এবং ভারী অস্ত্র ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করেছে।

একটি বিবৃতিতে তিনি বলেন, ঘটনার শিকার অনেককেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, নির্বিচারে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে বা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি “অর্থপূর্ণ পদক্ষেপ” নেয়ার আহ্বান জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ