ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে, এজন্য পৃথিবীর সব দেশের প্রস্তুত থাকা উচিত।
শুক্রবার (১৫ এপ্রিল) মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।
এর আগে বৃহস্পতিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছিলেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিএনএন এর সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে সিআইএ পরিচালকের এ মন্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হয় এনিয়ে তিনি ভীত কিনা।
জবাবে জেলেনস্কি বলেন, কেবল আমি নই-সারা পৃথিবীর, সব দেশের ভীত হওয়ার কারণ রয়েছে কারণ এটি সঠিক তথ্য নাও হতে পারে, কিন্তু এটা সত্যি হতে পারে। আমাদের ভীত না হওয়ার চিন্তা করা উচিত, ভীত হওয়া নয় কিন্তু প্রস্তুত থাকতে হবে। কিন্তু এটা কেবল ইউক্রেনের জন্য প্রশ্ন নয়, সারা পৃথিবীর জন্য, আমার মনে হয়।











