সম্প্রতি কৃষ্ণসাগরে ডুবে যায় রুশ জাহাজ ‘মস্কোভা।’ ইউক্রেন দাবি করেছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘নেপচুন’- এর মাধ্যমে নৌযানটিতে হামলার কারণে ডুবে যায় । তবে বৈরি আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে বলে দাবি করেছে রাশিয়া। এরপরই রাশিয়ার রাষ্ট্রীয় এক টেলিভিশনে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।
ক্রেমলিনের প্রচারণাকার্যে ব্যবহৃত মিডিয়া রাশিয়া-১ চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা দর্শকদের উদ্দেশে বলেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে। এটি সম্পূর্ণরূপে নিশ্চিত।
অনুষ্ঠানটিতে আগত একজন অতিথি রুশ জাহাজ ‘মস্কোভা’ ডুবে যাওয়াকে রাশিয়ার মাটিতে আক্রমণের সাথে তুলনা করেছেন। যদিও ক্রেমলিন বলেছিল আগুনের কারণে ডুবেছে জাহাজটি।











