spot_img
spot_img

পাকিস্তানের ধর্মমন্ত্রী ও জমিয়ত নেতা মুফতি আব্দুস শাকুর সড়ক দুর্ঘটনায় নিহত

পাকিস্তানের ধর্মমন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (এফ)-এর নেতা মুফতি আব্দুস শাকুর সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র জানিয়েছে, মুফতি আবদুল শাকুর ম্যারিয়ট থেকে সেক্রেটারিয়েট চকের দিকে যাওয়ার পথে শাহরাহ দস্তুরে একটি গাড়ি মাওলানা আবদুল শাকুরের গাড়িকে চাপা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মুফতি আব্দুস শাকুর জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা ফজলুর রহমান অংশের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। গত এপ্রিলে জোট সরকার গঠন হলে এতে তিনি ধর্মমন্ত্রীর দায়িত্ব পান।

সূত্র : ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ