spot_img
spot_img

আবারো ৩ দিনের রিমান্ডে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে ফের ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, হাটহাজারীতে নাশকতার মামলায় মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। এর আগে হাটহাজারীর অন্য নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে র‌্যাবের সঙ্গে যৌথ অভিযানে মাওলানা আজিজুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ