spot_img
spot_img

খুলনায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৫ জুন) সকালে কয়রার বাগালী ইউনিয়নের হোগলারহাটে ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তৈল, পিঁয়াজ, আলু, লবন ও পানি।

এসময় উপস্থিত ছিলেন, নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতী জাকির হোসাইন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া ও উপদেষ্টামন্ডলীর সদস্য মুফতী ইউনুস আহমাদ। ফাউন্ডেশনের সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজাম্মল হোসেন (মিঠু), সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম (মিন্টু), দফতর সম্পাদক মুফতী ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক মুফতী আব্দুল্লাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ