spot_img
spot_img

গাজীপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে বাসচাপায় তরিকুল ইসলাম (১৮) ও মেহেদী হাসান (১৯) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ ‍জুন) বিকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার কান্দানিয়া এলাকার অলি উল্লাহর ছেলে এবং মেহেদী হাসান একই এলাকার আব্দুল হকের ছেলে।

শ্রীপুর থানার এসআই (উপপরিদর্শক) মাহবুব হাসান জানান, বিকালে মোটরসাইকেলে দুজন কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ