spot_img
spot_img

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় রবির সহযোগী জনিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) গভীর রাতে শিমুলিয়া এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব।

র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, আশুলিয়ার শিমুলিয়া এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে‌ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবি ও তার সহযোগী জনিকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্রবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ