নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গত ১৫ দিনে পাঁচ হাজার রোহিঙ্গা শরনার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন শিশুর।
মঙ্গলবার (১৫ জুন) ভাসানচর ২০ শয্যার হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভীর আনোয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, ২০ শয্যার হাসপাতালে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকে। শয্যার অভাবে হাসপাতালের মেঝে, বারান্দায় রোগীদের রেখে চিকিৎসা চলছে। বহির্বিভাগে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী ডায়রিয়া নিয়ে আসছেন। ১৫ দিনে প্রায় পাঁচ হাজার জন চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, ডায়রিয়ার রোগীদের চিকিৎসায় এখানে আলাদা কোন শয্যা কিংবা ওয়ার্ড নেই। অন্য রোগী ভর্তি না করে শুধু ডায়রিয়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে স্যালাইন ও ওষুধের কিছুটা সংকট দেখা দিয়েছে। নদী উত্তাল থাকায় ওষুধের চালান ভাসানচরে আসতে দেরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।











