spot_img
spot_img

মহানবী ( সা.)-কে নিয়ে কটূক্তি: নরসিংদীর বেলাবতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া শাখার প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীকা (রাযি.)-কে নিয়ে চরম অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদীর বেলাবরের সাধারণ মুসলিম জনতা।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় বেলাব উপজেলা পরিষদ মাঠে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, চর বেলাব ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মুফতী শফিকুর রহমান, মুফতী ওমর ফারুক, মাওলানা হাফিজ উদ্দীন বায়েজিদ, মুফতী মকবুল হোসাইন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মাহাতুল মু’মিনীন আয়িশাকে (রাযি.) -কে নিয়ে চরম অবমাননাকর মন্তব্য করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা আরও বলেন, মহানবী (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন; তাঁকে নিয়ে যে বা যারা কটূক্তি করবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো।

এ সময় বিক্ষোভকারীরা নূপুর শর্মা ও নবীন জিন্দালের মৃত্যুদণ্ড চায়। তাছাড়া বাংলাদেশেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে তাদেরও শাস্তি চায় সাধারণ জনতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ