spot_img

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দুই মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও সাহেদ নুর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

রুল নিষ্পত্তি করার ফলে খালেদা জিয়া এই দুই মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল।
এর আগে ২০১৯ সালে ১৮ জুন এ দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাস করে জামিন দেন হাইকোর্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ