spot_img

মুফতী ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে মুফতী ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, আশরাফ আলী আকন, মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুব আন্দোলনের সভাপতি নেছার আহমদ, ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

সমাবেশে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলনের নেতারা অবিলম্বে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।

সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে নয়াপল্টন নাইটিঙ্গেল মোড় ঘুরে পুরনো পল্টন মোড়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ