spot_img

স্বৈরশাসকদের ক্ষমতায় বসাতে পারবে না বিদেশিরা: বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিদেশি কোনো রাষ্ট্রের ক্ষমতা নেই স্বৈরশাসক, সন্ত্রাসী, লুটেরাজদের রাষ্ট্রের ক্ষমতায় বসিয়ে দেবে।

শুক্রবার (১৬ জুন) মিরপুর-১০ গোল চত্বরের পাশে আদৰ্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

নাছিম বলেন, বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে, শান্তির পথে হাঁটতে চায়। গণতন্ত্র শক্তিশালী হোক এটা যেমন চায়, তেমনি চায় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন। তারা চায় বাংলাদেশ এগিয়ে যাক, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক।

নাছিম আরও বলেন, এ মাথা উঁচু করার পথে বারবার ষড়যন্ত্রকারী, লুটেরা, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তি বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। আর তাদের নেতৃত্ব দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ এ নেতা বলেন, সন্ত্রাসী তারেক রহমান, যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত পলাতক। তার রাজনীতি করার কোনো অধিকার নেই, বক্তব্য রাখার কোনো অধিকার নেই। সেই তারেক রহমান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, সাত হাজার মাইল দূরে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায় কিন্তু সেই ষড়যন্ত্রে সফল হওয়া যায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ